জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনে শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নজরুলের স্মৃতিধন্য এই জনপদ সেজেছে বর্ণিল সাজে। দরিরামপুর নজরুল মঞ্চ থেকে শুরু করে পুরো এলাকা এখন উৎসবের আমেজে মুখর। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুরো এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের প্রত্যাশা। ত্রিশালবাসী দীর্ঘদিন ধরে এলাকাটিকে ‘নজরুল সিটি’ ঘোষণা এবং নজরুল স্মৃতি কেন্দ্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৈলর ইউনিয়নে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। প্রায় ৪৭ বছর আগে এই খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল, যা ত্রিশালের কৃষি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি উন্নয়নের নতুন আশার সঞ্চার হয়েছে।
রিপোর্টারের নাম 























