ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

অব্যাহত শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড: উদ্বেগজনক পরিস্থিতির মুখে নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা সামনে এসেছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিশু হত্যা ও পাশবিক নির্যাতনের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নিষ্পাপ শিশুরা কোনো শত্রুতার অংশ না হওয়া সত্ত্বেও কেন বারবার এমন ভয়াবহ সহিংসতার শিকার হচ্ছে, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

মে মাসে দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের চিত্র অত্যন্ত ভয়াবহ। বাকলিয়ায় শিশুকে নিপীড়নের ঘটনায় অভিযুক্ত মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ বছরের আছিয়া আক্তার, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে চার বছরের লামিয়া আক্তার এবং সিলেটের জালালাবাদে চার বছরের ফাহিমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর বাইরেও মাদকাসক্ত বাবা কর্তৃক সন্তান হত্যাসহ বিভিন্ন জেলায় শিশু হত্যার একাধিক ঘটনা ঘটেছে। এই নৃশংসতা রোধে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অব্যাহত শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড: উদ্বেগজনক পরিস্থিতির মুখে নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৮:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬