দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও স্থানীয় অবকাঠামো কার্যক্রমের গতি বাড়াতে শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী এই সফরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধেই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে তিনি একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে একটি বিশেষ সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। সফর শেষে সন্ধ্যায় তার পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























