ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দেশ এখন স্থিতিশীল, পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: সেনাপ্রধান

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকায় সেনাবাহিনী পর্যায়ক্রমে তাদের নিয়মিত অবস্থানে অর্থাৎ ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০২৪ সালে দেশের এক বিশেষ প্রয়োজনে সেনাসদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। জাতির এই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা দেশবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, টানা ১৮ মাস মাঠ পর্যায়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে অসাধারণ পেশাদারিত্ব ও দক্ষতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। দেশের প্রয়োজনে তারা যেমন মাঠে ছিলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা নিজ নিজ ইউনিটে ফিরে যাচ্ছেন।

গত ১৬ মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া এবং বিশেষ ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশ এখন স্থিতিশীল, পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট সময় : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬