ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা নেই।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫