ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

আদালতের কাঠগড়ায় সালমান এফ রহমান: বুলেটপ্রুফ জ্যাকেট ও গরমে নাজেহাল দশা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে। মানি লন্ডারিংয়ের দুটি মামলায় শুনানির জন্য সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকার মহানগর আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে নামানোর সময় তার গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট।

প্রখর রোদ আর নিরাপত্তার সরঞ্জামের ভারে সালমান এফ রহমানকে বেশ অস্বস্তিতে দেখা যায়। প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি নিরাপত্তারক্ষীদের কাছে গরমে শারীরিক কষ্টের কথা জানিয়ে বিরক্তি প্রকাশ করেন। গ্রেফতারের পর এদিনই প্রথম তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে কথা বলতে দেখা গেল।

একই প্রিজন ভ্যানে সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও আদালতে আনা হয়। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পৃথক একটি ভ্যানে করে আদালতে আনা হয়। তিনি পুলিশের কাঁধে ভর দিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন এবং উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আদালতের কাঠগড়ায় সালমান এফ রহমান: বুলেটপ্রুফ জ্যাকেট ও গরমে নাজেহাল দশা

আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬