বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার রাতে এই সর্বোচ্চ উৎপাদনের তথ্য নিশ্চিত করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটের বেশি হলেও জ্বালানি সংকটের কারণে অনেক সময় পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হয় না। এই নতুন রেকর্ড বিদ্যুৎ খাতের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























