রাজধানীর রামপুরার বনশ্রীতে একটি মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে গামছা পেঁচানো অবস্থায় আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার শরীরে কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর আত্মহত্যার জন্য প্ররোচিত করা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে।
রিপোর্টারের নাম 





















