ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যে স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।

তেজগাঁও থানার ওসি মোবরক হোসেন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, কক‌টেল বি‌স্ফোরণটি মে‌ট্রোর নি‌চে হয়‌নি। হ‌য়ে‌ছে কাওরান বাজার গোল চত্ব‌রের প‌শ্চিম পা‌শে। এটি কলাবাগান থানার ম‌ধ্যে প‌ড়েছে। ত‌বে এতে কো‌নও হতাহ‌তের ঘটনা ঘ‌টেনি। কারা কীভা‌বে কক‌টেল বি‌স্ফোরণ ঘ‌টি‌য়ে‌ছে প্রত‌্যদর্শীরাও এই বিষ‌য়ে কিছু জানা‌তে প‌ারেনি।

এর আগে এদিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। এ অবস্থায় কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১০:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫