ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নানার বাড়িতে শেষ আশ্রয়: চিরঘুমে গেলেন জাতীয় ফুটবলারের মেয়ে কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়ির আঙিনায় জানাজা শেষে তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয়।

সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে কারিনা কায়সারের মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে কারিনার লিভার কার্যত অচল হয়ে পড়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়। গত ১৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মে রাত থেকে তিনি বাংলাদেশে লাইফ সাপোর্টে ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে বিদেশে নেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

নানার বাড়িতে শেষ আশ্রয়: চিরঘুমে গেলেন জাতীয় ফুটবলারের মেয়ে কারিনা কায়সার

আপডেট সময় : ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬