ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দুর্নীতিতে অভিযুক্ত বরিশালের ডিসি এখনো স্বপদে বহাল, তদন্তের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশাল, (নিকুঞ্জ বালা পলাশ) — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে বিপুল সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের এক সপ্তাহ পরও মন্ত্রণালয় থেকে কোনো তদন্ত কমিটি গঠনের খবর মেলেনি। অভিযুক্ত ডিসি এখনো স্বপদে বহাল।

অভিযোগ রয়েছে, ডিসির দুর্নীতির তথ্য ফাঁস করে দেওয়ার সন্দেহে জেলা প্রশাসক কার্যালয়ের অর্ধডজন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তাকে ঘিরে ওঠা গুরুতর অভিযোগগুলো নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নীরবে খোঁজ-খবর ও যাচাই-বাছাই শুরু করেছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে সুনসান নীরবতা। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী সংবাদকর্মীর সঙ্গে কথা বলতে চাইছেন না।

এদিকে, জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ‘আমার দেশ’-এর বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশের বিষয়ে নানান অপতৎপরতা চালানো হচ্ছে বলেও খবর মিলেছে।

গত বৃহস্পতিবার ‘আমার দেশ’-এ বরিশালের ডিসি সুমনের কোটি টাকার দুর্নীতির বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোড়ন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, ডিসির দুর্নীতির বিষয়টি প্রকাশের পর একাধিক সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংগ্রহ করেছে। এছাড়া উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বরিশালে অবস্থান এবং সংশ্লিষ্টদের সঙ্গে গোপনে কথা বলার বিষয়টিও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ‘আমার দেশ’-কে বলেন, জেলা প্রশাসক সুমনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এমনকি তার কাছেও এ বিষয়ে তথ্য জানতে চাওয়া হচ্ছে।

অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসির বিরুদ্ধে অভিযোগ, তাই মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে।

এদিকে, সংবাদ প্রকাশের পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ‘আমার দেশ’-এর প্রতিবেদকের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

দুর্নীতিতে অভিযুক্ত বরিশালের ডিসি এখনো স্বপদে বহাল, তদন্তের দাবি

আপডেট সময় : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬