ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার মামলার রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার, দেখানো হবে বড় পর্দায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এ রায় সরাসরি সম্প্রচার ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের অন্য গণমাধ্যমগুলো তা সরাসরি সম্প্রচার করতে পারবে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ কথা জানান।

এদিকে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

শেখ হাসিনার মামলার রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার, দেখানো হবে বড় পর্দায়

আপডেট সময় : ০২:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫