ফ্রান্সের বন্দরনগরী বোর্দোতে নোরোভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে থাকা ১ হাজার ৭০০-এর বেশি যাত্রী ও ক্রু সদস্যকে জাহাজের ভেতরেই অবস্থান করতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ‘অ্যাম্বিশন’ নামের এই জাহাজটি মঙ্গলবার বোর্দো বন্দরে পৌঁছায়, যেখানে যাত্রীদের বেশিরভাগই ব্রিটিশ ও আইরিশ নাগরিক। ফরাসি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজে অন্তত ৫০ জনের মধ্যে নোরোভাইরাসের উপসর্গ দেখা গেছে, যা জনস্বাস্থ্যThe concern of a norovirus outbreak in the French port city of Bordeaux has led local authorities to order more than 1,700 passengers and crew members on board a luxury cruise ship to remain inside the vessel. The ship, named ‘Ambition’, arrived at Bordeaux port on Tuesday, with the majority of passengers being British and Irish citizens. According to French health officials, at least 50 people on board have shown symptoms of norovirus, raising public health concerns.
ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাম্বাসেডর ক্রুজ লাইন জানিয়েছে, বর্তমানে যাত্রীদের মধ্যে ৪৮ জন এবং একজন ক্রু সদস্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতায় আক্রান্ত। জাহাজটি ১৪ রাতের একটি দীর্ঘ ভ্রমণে ছিল। এদিকে, রোববার জাহাজে থাকা ৯২ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই যাত্রীর মধ্যে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতার কোনো উপসর্গ ছিল না এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে করোনারের পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। ক্রুজটি শুক্রবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং শনিবার ইংল্যান্ডের লিভারপুল থেকে যাত্রা শুরু করেছিল। অপারেটরের তথ্যমতে, লিভারপুল থেকে যাত্রী ওঠার পর থেকেই অসুস্থতার সংখ্যা বাড়তে শুরু করে।The cruise operating company, Ambassador Cruise Line, has reported that 48 passengers and one crew member are currently suffering from gastrointestinal illness. The ship was on a long 14-night voyage. Meanwhile, a 92-year-old passenger on board passed away on Sunday. However, the company stated that the deceased passenger had no symptoms of gastrointestinal illness and that they are awaiting a full coroner’s report to determine the exact cause of death. The cruise had started its journey from Belfast, Northern Ireland on Friday and Liverpool, England on Saturday. According to the operator, the number of illnesses began to increase after passengers boarded in Liverpool.
অ্যাম্বাসেডর ক্রুজ লাইন এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাহাজজুড়ে বাড়তি পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বজনীন স্থানে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার, নির্দিষ্ট ডাইনিং এলাকায় সহায়ক পরিবেশন ব্যবস্থা এবং যাত্রীদের হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহ দেওয়া। প্রতিষ্ঠানটি আরো জানায়, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতা সংক্রান্ত চিকিৎসা পরামর্শ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি জাহাজের স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় বোর্দো কর্তৃপক্ষ বিশেষজ্ঞ মেডিকেল টিম ও স্যানিটেশন পরামর্শক পাঠিয়েছে।The Ambassador Cruise Line stated in a statement that, prioritizing passenger health, enhanced cleaning and preventive measures have been implemented throughout the ship. These include regular disinfection in public areas, assisted serving in designated dining areas, and encouraging passengers to wash their hands and use hand sanitizers. The company further added that medical advice regarding gastrointestinal illness is being provided free of charge. In addition, the Bordeaux authorities have dispatched a specialized medical team and sanitation consultants to review the ship’s health situation.
বিশেষজ্ঞ দল জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে বোর্দো ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরীক্ষার ফলাফল পেতে অন্তত ৬ ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়েছে। তদন্ত ও পরীক্ষার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনায় সব যাত্রী ও ক্রুকে জাহাজেই অবস্থান করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি মিললেই যাত্রীদের জাহাজ থেকে নামার সুযোগ দেওয়া হবে। The expert team has collected samples from the ship and sent them for testing at Bordeaux University Hospital. It is reported that the test results will take at least 6 hours to be available. Until the investigation and testing activities are completed, all passengers and crew have been instructed by local authorities to remain on board. Passengers will only be allowed to disembark once permission is granted by the authorities.
রিপোর্টারের নাম 























