ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নাটোরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ১

নাটোরের লালপুরে মাদকবিরোধী গোয়েন্দা অভিযান চলাকালে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই হামলার শিকার হন র‍্যাব-৫-এর একটি দলের সদস্যরা। এতে এক র‍্যাব সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, র‍্যাব সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালনকালে স্থানীয় একদল যুবক তাদের পথরোধ করে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা র‍্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র‍্যাব সদস্য শাহীন হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

নাটোরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ১

আপডেট সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬