ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজার এলাকায় নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) এক পথচারী আহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ওয়াক্ফ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আবদুল বাসির জানান, প্রতিদিনের সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। তার ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫