ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ এলাকার বেড়িবাঁধ রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, তবে হতাহতের কোনও খবর নেই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের চুল কেটে দিল জনতা

হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট সময় : ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫