ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মৌলভীবাজারে শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মৌলভীবাজারে বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জের সব অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটরমালিক গ্রুপ। মঙ্গলবার সকাল থেকে আকস্মিক এই ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে ‘বিরতিহীন এক্সপ্রেস’ বাস চলাচল করে আসছে। তবে গত ১০ মে মৌলভীবাজারে ওই পরিবহনের বাসে হামলা ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। বিকল্প হিসেবে যাত্রীরা ছোট যানবাহনে যাতায়াতের চেষ্টা করলেও তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

পরিবহন নেতারা জানিয়েছেন, মৌলভীবাজারের ওপর দিয়ে নির্বিঘ্নে বাস চলাচলের নিশ্চয়তা চেয়ে প্রশাসনকে সময় দেওয়া হয়েছে। বিকেলের মধ্যে সন্তোষজনক সমাধান না এলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরে চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা: অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ প্রকাশ

মৌলভীবাজারে শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬