ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিচারকদের কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার: হবে কালোব্যাজ ধারণ ও দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সকল আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল সারা দেশে কালোব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামীকাল (রবিবার) সারা দেশে বিচারকদের কালোব্যাজ ধারণ ও রাজশাহীর ঘটনায় সকল আদালতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় ওই বিচারকের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধ্বস্তাধস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। এই মামলায় আসামি লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওই ঘটনায় গত ১৪ নভেম্বর রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেফতার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে দুই দাবি বাস্তবায়ন করা না হলে ১৬ নভেম্বর থেকে সারাদেশের বিচারকেরা কলম বিরতি পালনের হুঁশিয়ারি জানিয়ে বিবৃতি দিয়েছিলো বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

বিচারকদের কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার: হবে কালোব্যাজ ধারণ ও দোয়া

আপডেট সময় : ০৬:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫