ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ মঙ্গলবার (১২ মে) আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ১৭ মিনিটে সূর্যোদয় হবে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরে চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা: অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ প্রকাশ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আপডেট সময় : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬