ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী  স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। যা আজ প্রকাশিত হয়েছে।

পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে- ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদারকে ট্রাফিক-মিরপুর বিভাগে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম ট্রাফিক-মতিঝিল বিভাগে এবং পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক দফতরের (ট্রাফিক-এডমিন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তার পদায়ন

আপডেট সময় : ০৯:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫