ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত ১০টার পর কোনও অনুষ্ঠান চললে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অনুষ্ঠানচলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা: ভারতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

আপডেট সময় : ০৮:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫