ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- সবুজবাগ থানাধীন ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান (৫০) । 

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রনিকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। 

আরও জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি টিম মিরপুর-১১ থেকে বাবলুর রহমান বাবলুকে গ্রেফতার করে। একই দিন সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শরীফ হোসেন দুদুকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। সেই সঙ্গে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫