গ্রাহকদের কাছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের সেবা নির্বিঘ্নে পৌঁছে দিতে তাদের সাপ্লাই চেইন পার্টনারদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে সম্প্রতি আয়োজন করা হয় ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সেরা অংশীদারদের সম্মাননা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাওয়ার্ডটির ষষ্ঠ সংস্করণে মোট আটটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিকাশের ১৭ জন সেরা সাপ্লাই চেইন পার্টনারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরির বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়ে তাদের কাজের প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের অসামান্য কর্মক্ষমতাকে আনুষ্ঠানিক পুরস্কারের মাধ্যমে সম্মান জানানো হয়।
বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং বিভিন্ন পার্টনার কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























