দেশের ব্যাংক খাতের অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ এবং শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি মন্দার কারণে নিরাপদ বিনিয়োগের সন্ধানে সাধারণ মানুষ এখন সরকারি সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। ব্যাংকে আমানত রেখে সময়মতো টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকির মুখে সঞ্চয়পত্রই এখন বিনিয়োগকারীদের কাছে আস্থার প্রধান জায়গা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র—এই চার ধরনের স্কিমে বিনিয়োগ করা যাচ্ছে। বিশেষ করে পেনশনার সঞ্চয়পত্রে প্রায় ১২ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাচ্ছে, যা সাধারণ ব্যাংকিং আমানতের চেয়ে বেশ আকর্ষণীয়। মূলধনের শতভাগ নিরাপত্তা এবং নিয়মিত মুনাফা পাওয়ার নিশ্চয়তা থাকায় অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সীমিত আয়ের মানুষের কাছে সঞ্চয়পত্র এখন আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে।
রিপোর্টারের নাম 























