ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বৃষ্টিতে ভিজলো রাজধানী, স্বস্তিতে নগরবাসী

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি নেমেছে। সারাদিনের তীব্র গরম এবং ভ্যাপসা আবহাওয়া থেকে মুক্তি পেয়ে নগরবাসী স্বস্তি ফিরে পেয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল যে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

বৃষ্টিতে ভিজলো রাজধানী, স্বস্তিতে নগরবাসী

আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬