রাজধানীর কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত চারজনকে আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর।
তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 





















