ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

চিকিৎসাধীন কবি আল মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে কবির শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় কবির দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে কবির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি বলেন, বাংলা সাহিত্যে কবি আল মুজাহিদীর অবদান অতুলনীয়। এই দেশপ্রেমিক কবিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন রাজনৈতিক এই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাদক কারবারির জার্সিতে এআই-এর কারসাজি: বিপাকে বরিশাল পুলিশ

চিকিৎসাধীন কবি আল মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ১০:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬