ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গফরগাঁও উপজেলা জাসাসের নতুন কমিটি অনুমোদন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সভাপতি খনদকার মহিউদ্দিন আহমেদ মঈন ও সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে আজিজুল হাকিম কাঞ্চনকে সভাপতি এবং এস এম আজমল হুদাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে নুরে আলম, যুগ্ম সম্পাদক হিসেবে জনি রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ আরেফিন ও মাজহারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে রিয়াদ সরকারকে মনোনীত করা হয়েছে। কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত নেতারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে গফরগাঁওয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাদক কারবারির জার্সিতে এআই-এর কারসাজি: বিপাকে বরিশাল পুলিশ

গফরগাঁও উপজেলা জাসাসের নতুন কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬