ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নোয়াখালী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করেছে। ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান রাহান দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার মধ্যরাতে এই কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেন রকিকে সিনিয়র সহ-সভাপতি এবং নাজিম উদ্দীন রনিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত নেতারা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা পেয়েছেন। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এবং ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়নে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৬:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬