ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মার্কিন অবরোধ উপেক্ষা করে এশিয়ায় ইরানের ২২ কোটি ডলারের তেলবাহী জাহাজ

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও নজরদারি এড়িয়ে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি)। জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্র্যাকার্স ডটকম’-এর তথ্য অনুযায়ী, ‘হিউজ’ নামের এই জাহাজটির তেলের বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনীর নজর এড়াতে জাহাজটি দীর্ঘ সময় ধরে তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখেছিল। গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে যাত্রা শুরুর পর থেকেই এটি নিখোঁজ ছিল। একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে তাদের অবরোধের কারণে ইরান বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং তেল রপ্তানি করতে পারছে না, অন্যদিকে ইরানের দাবি অনুযায়ী গত কয়েক মাসে ৫২টিরও বেশি ইরানি জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

মার্কিন অবরোধ উপেক্ষা করে এশিয়ায় ইরানের ২২ কোটি ডলারের তেলবাহী জাহাজ

আপডেট সময় : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬