দীর্ঘ চৌদ্দ বছরের স্থবিরতা কাটিয়ে সিরিয়ার আল-ইয়ারুবিয়াহ সীমান্ত দিয়ে পুনরায় অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক। প্রায় ৭০টি তেলের ট্যাঙ্কারের একটি বহর সিরিয়ার ভূখণ্ড অতিক্রম করে ভূমধ্যসাগরীয় উপকূলের বানিয়াস শোধনাগারের দিকে রওনা হয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এই সীমান্ত পথটি বন্ধ ছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় তা চরমপন্থীদের দখলে চলে যায়।
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরাক তাদের তেল রপ্তানির বিকল্প রুট হিসেবে এই পথটিকে বেছে নিয়েছে। সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সীমান্ত পথ চালুর ফলে দুই দেশের বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ইরাকি কুর্দি বাহিনীর সহায়তায় এলাকাটি নিরাপদ হওয়ার পরই এই কৌশলগত রুটটি পুনরায় সচল করা সম্ভব হয়েছে।
রিপোর্টারের নাম 

























