বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
আতিথেয়তা খাতে পেশাদারিত্ব ও নেতৃত্বের নতুন মানদণ্ড স্থাপনের জন্য তাঁকে এই মর্যাদা প্রদান করা হয়। শাখাওয়াত হোসেনের নেতৃত্বে দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকার মতো আন্তর্জাতিক মানের হোটেলগুলো বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর একার নয়, বরং পুরো টিমের পরিশ্রমের ফসল। তিনি দেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে পৌঁছে দিতে আরও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে শাখাওয়াত হোসেন ছাড়াও আরও ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হয়। উল্লেখ্য, ‘হু’স হু’ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিরেক্টরি, যা বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রভাবশালী ব্যক্তিদের কাজের মূল্যায়ন করে থাকে।
রিপোর্টারের নাম 

























