ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে দেশের পোশাক শিল্প

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক সংঘাত এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কাঠামোগত দুর্বলতা ও পরিবর্তিত বাণিজ্য নীতির কারণে ভবিষ্যতে রফতানি আদেশ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার চার দিনব্যাপী আয়োজিত বিটিকেজি ২০২৬ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এই শঙ্কার কথা জানান।

সেমিনারে বক্তারা জানান, এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর স্থায়ী বাজার সুবিধা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলা এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আধুনিক কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। উল্লেখ্য, এই প্রদর্শনীতে ২৮টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশগ্রহণ করেন, যেখানে পোশাক শিল্পের আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সমাধান তুলে ধরা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে দেশের পোশাক শিল্প

আপডেট সময় : ১০:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬