রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে আনুমানিক ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে সকালেই দুর্ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরিদর্শনকালে মন্ত্রী এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখতে পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও তাগিদ দেন মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 



















