তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ খুঁজে বের করতে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকশিত করা। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি’র আদলে সাজানো হয়েছে এবারের এই বৃহৎ আয়োজন।
সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিকেট, ফুটবল, কাবাডি, সাঁতারসহ মোট আটটি ডিসিপ্লিনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে ১ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। উপজেলা থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত বাছাইকৃত মেধাবীদের রাষ্ট্রীয় তত্ত্বাবধানে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
রিপোর্টারের নাম 























