ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রামুতে মাদকবিরোধী অভিযান: ৩০ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় এক মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালালে এর যাত্রী মোছা. ছেনোয়ারা বেগম (৩০) সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

আটক ছেনোয়ারা বেগম টেকনাফ উপজেলার ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত লাল মিয়ার স্ত্রী। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে তারা সবসময় তৎপর রয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

রামুতে মাদকবিরোধী অভিযান: ৩০ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬