ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনের সড়কে ড্রামভর্তি একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে একটি নীল রঙের ড্রাম দেখতে পায় পুলিশ। পরে সন্দেহ হলে ড্রাম খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েক টুকরো মরদেহ দেখা যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানা চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একটি ভ্যানগাড়িতে করে ড্রামটি রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রাম খুলে টুকরো টুকরো করা একজন পুরুষের মরদেহ পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫