ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দায়িত্ব অবহেলায় ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্পাসের পাঁচটি অ্যাকাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এসব জায়গায় দায়িত্বে থাকা ৫ নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া নিরাপত্তা প্রহরীরা হলেন—মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেট)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্ত করা এসব কর্মচারীরা ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। সেসময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দায়িত্ব অবহেলায় ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫