ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াতে ষষ্ঠবারের মতো ভোটের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে আবারও তৎপর হয়েছেন ডেমোক্র্যাটরা। সিনেটে ইরান যুদ্ধ বিষয়ক ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ পাসের লক্ষ্যে তারা ষষ্ঠবারের মতো ভোটাভুটির উদ্যোগ নিয়েছেন। ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়েছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার পূর্ণ ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত। অথচ ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আইনপ্রণেতাদের তোয়াক্কা না করেই ইরানে বেপরোয়া সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিকবার এ ধরনের প্রস্তাব তোলা হলেও রিপাবলিকানদের বাধায় তা সফল হয়নি। তবে এবারও ভোটের মাধ্যমে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বজায় রাখতে বদ্ধপরিকর ডেমোক্র্যাটরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে তমা রশিদের ঐতিহাসিক জয়: ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াতে ষষ্ঠবারের মতো ভোটের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

আপডেট সময় : ১০:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬