ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন এক কিশোর ও যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ওই কিশোর এবং দুপুর ১টার দিকে যুবককে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক কিশোরের পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, হাতে একটি ব্যাগ। তাকে আটক করার পর পুলিশের ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক কিশোরের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। সে একবার নিজেকে শিক্ষার্থী, আবার একবার ছাত্রদল বা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছে।

পুলিশ জানায়, আটক কিশোরের ব্যাগ থেকে কিছু কাগজপত্র ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে একটি নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র থাকতে পারে।

আটক যুবকের বয়স ২২ বছর। তার বিষয়েও বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তাদের উদ্দেশ্য ও পরিচয় যাচাইয়ে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: গভীর সংকটের মুখে কূটনৈতিক তৎপরতা

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক

আপডেট সময় : ০২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫