ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

‎মিরপুরে ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগকর্মী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

‎রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অটোরিকশায় এসে ককটেল নিক্ষেপের সময় এক ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।‎

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিরপুর কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে।

‎আটক ব্যক্তির নাম মো. নাইম (২২)। তিনি কাফরুল এলাকায় বসবাস করেন।

স্থানীয়রা জানান, মিরপুর ১৪ নম্বরে কাফরুল থানার সামনে প্রধান সড়কে একটি অটোরিকশায় করে একজন এসে ককটেল নিক্ষেপ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণ হয়। পরে অটোরিকশাসহ একজনকে আটক করে তার কাছ থেকে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।‎

‎এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় কাফরুল থানা-পুলিশ ওই ব্যক্তি আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অকটেন, পেট্রোল ও কেরোসিন লিটারে ৫ টাকা বাড়ল

‎মিরপুরে ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগকর্মী আটক

আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫