সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে। হাইকোর্ট রোববার (২৬ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ প্রদান করে।
এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল এবং তদন্তের জন্য ছয় মাস সময় বেঁধে দিয়েছিল। বর্তমানে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স এই চাঞ্চল্যকর মামলাটির তদন্ত কাজ পরিচালনা করছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় এক যুগ পেরিয়ে গেলেও মামলার তদন্তে কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি, যা দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























