ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তনু হত্যা মামলা: ৩ দিনের রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা (অব.) হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে হাফিজুর রহমানের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সংগৃহীত তথ্যগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় তনু হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ পর্যন্ত সাতজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও দীর্ঘ সময় ধরে মামলার অগ্রগতি ছিল স্থবির। সম্প্রতি পিবিআইয়ের অভিযানে রাজধানীর কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটিতে নতুন মোড় এসেছে। আদালতের নির্দেশে তদন্তে গতি আসায় তনু হত্যার রহস্য উদঘাটনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

তনু হত্যা মামলা: ৩ দিনের রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

আপডেট সময় : ০৬:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬