ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে কলেজছাত্র আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক হওয়া শিক্ষার্থীর নাম নিশাত ইসলাম (১৬), সে সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, নিশাত ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। এরপর তিনি পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঞ্জাখোর নাকি আমাদের এলাকার এমপি।’

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় এক ব্যক্তি দেবীগঞ্জ থানায় নিশাত ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আটকের পর নিশাতের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতা: সরকার বদলেও একই বঞ্চনা, বলছেন সম্পাদক মাহমুদুর রহমান

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে কলেজছাত্র আটক

আপডেট সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬