ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিলুপ্তির হাত থেকে হাজং ভাষা রক্ষায় বিশেষ উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে নেত্রকোনার কলমাকান্দায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল জানিয়েছেন, প্রাথমিকভাবে উপজেলার হাজং অধ্যুষিত তিনটি ইউনিয়নের বড় মন্দিরগুলোতে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিশুদের এই ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে। নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার চর্চা ছড়িয়ে দিয়ে একে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার লেংগুরা ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ‘অনেক ভাষা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। আমরা যদি এখনই সজাগ না হই, তবে হাজং ভাষাও একদিন হারিয়ে যাবে। তাই সরকারি ও স্থানীয় পর্যায়ে এই ভাষা সংরক্ষণে আমরা কাজ শুরু করেছি।’

সভায় তিনি আরও জানান, গণেশ্বরী নদীর ভাঙন রোধে সিসি ব্লক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উন্নয়নমূলক কাজগুলো স্থানীয় হাজং সম্প্রদায়ের মানুষের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে, যাতে কাজের গুণগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত হয়। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা ঠিকাদারি জটিলতা ছাড়াই সরাসরি তদারকির মাধ্যমে এই প্রকল্পগুলো সম্পন্ন করার আশ্বাস দেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন কায়সার কামাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতা: সরকার বদলেও একই বঞ্চনা, বলছেন সম্পাদক মাহমুদুর রহমান

বিলুপ্তির হাত থেকে হাজং ভাষা রক্ষায় বিশেষ উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬