ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে জুলাই ডকুমেন্টরি প্রদর্শনী চলাকালীন দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড় ৯টার দিকে পল্লবী হারুন মোল্লা মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই ডকুমেন্টারি চলার সময় হঠাৎ রাস্তা থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

তবে পুলিশের দাবি ককটেল নয়, পটকা ফুটানো হয়েছে।

পল্লবী থানার ওসি মফিজুর রাহমান বলেন, জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আমাদের পুলিশের সদস্যরা ছিল। ঘটনার পর আমিসহ আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়ে ককটেলের কোনও আলামত পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পটকা জাতীয় কিছু ফুটানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

আপডেট সময় : ০৬:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫