ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মিরপুরে ট্রাস্ট বাসে আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করে রাখা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিষয় নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পাওয়া পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ইসরাইলি হামলায় খামেনির পরিবারের সদস্যসহ প্রাণহানি: উদ্বেগ ও অনিশ্চয়তা

মিরপুরে ট্রাস্ট বাসে আগুন

আপডেট সময় : ০৬:০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫