ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি আনসার-ভিডিপি: মহাপরিচালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি আনসার ও ভিডিপির সদস্য।

বুধবার (১২ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে এক দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনসারবাহিনীর সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত শৃঙ্খলা, সমস্যা ও কল্যাণমূলক অগ্রগতি বিষয়ে আয়োজিত এই দরবারে ঢাকা মহানগর আনসারের চারটি অঞ্চলের অধীনে কর্মরত প্রায় ২ হাজার ৪০০ জন পিসি, এপিসি, অঙ্গীভূত পুরুষ ও মহিলা আনসার সদস্য অংশগ্রহণ করেন।

মহাপরিচালক বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য হিসেবে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব।”

বাহিনীর বিভিন্ন শাখাকে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।”

দরবার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গনী, ঢাকাস্থ জোন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ইসরাইলি হামলায় খামেনির পরিবারের সদস্যসহ প্রাণহানি: উদ্বেগ ও অনিশ্চয়তা

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি আনসার-ভিডিপি: মহাপরিচালক

আপডেট সময় : ১২:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫