ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

‘অভিজ্ঞ প্রকৌশলীরা টেকসই প্রকল্প তৈরিতে সহায়তা করবেন’

অভিজ্ঞ প্রকৌশলীরা জলবায়ু বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে টেকসই প্রকল্প তৈরিতে সহায়তা করবেন। বুধবার (১২ নভেম্বর) এলজিইডি সদর দফতরের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত ‘এলজিইডি অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী জাবেদ করিম এ‘ কথা বলেন।

প্রতিযোগিতায় এলজিইডি সদর দফতর ও মাঠ পর্যায়ের মোট ৩৪ জন প্রকৌশলী তিনটি বিষয়ে লেখা জমা দেন। মূল্যায়ন কমিটির মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া বিভাগে ৯ জন, লেসনস লার্নড বিভাগে ৫ জন এবং বেস্ট প্র্যাকটিস বিভাগে ৬ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন প্রধান প্রকৌশলী জাবেদ করিম।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে তরুণ ও অভিজ্ঞ প্রকৌশলীরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। অভিজ্ঞ প্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতা নতুন ধারণাকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে। সময়োপযোগী এসব উদ্ভাবনী ধারণা ভবিষ্যতের প্রকল্প প্রস্তুতিকালে সম্পৃক্ত করতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী গোলাম মোস্তাফা, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর মো. তৌহিদুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

‘অভিজ্ঞ প্রকৌশলীরা টেকসই প্রকল্প তৈরিতে সহায়তা করবেন’

আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫