ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় গ্রেফতার ৫ আসামি রিমান্ডে

রাজধানীর পুরোনো ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন হত্যাকাণ্ডে গ্রেফতার পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা, কোতয়ালী জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন কড়া পুলিশি নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মো. ফারুক হোসেন ফয়সাল (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ জীবন (৪২)।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাজধানীর পুরোনো ঢাকায় গুলিতে নিহত হন তারিক সাঈফ মামুন। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কোতয়ালী জোনাল টিম লালবাগ বিভাগের ডিবির উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় গ্রেফতার ৫ আসামি রিমান্ডে

আপডেট সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫